1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সেশন ফি কমানোসহ ৪ দফা দাবিতে বিএম কলেজে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

সেশন ফি কমানোসহ ৪ দফা দাবিতে বিএম কলেজে বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করছে। তাদের নির্ধারিত সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা। এর মধ্যে ৭৮০ টাকার ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, যেসব খাতে টাকা নেওয়া হচ্ছে, সেসব সুবিধা তারা গত কয়েক বছরে বাস্তবে পাননি। তাই আদায়কৃত অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং অপ্রয়োজনীয় ফি বাতিলের দাবি জানান তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সেশন ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে নেওয়া অর্থ ফেরত, সকল ফি’র স্বচ্ছ হিসাব প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নিশ্চিত করা।

একই দাবিতে পৃথক সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও। তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে দ্রুত সমস্যার সমাধান দাবি করেন।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবার নেওয়া হয়। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন খাতে কত টাকা নেওয়া যাবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে, যাতে তারা পুরো বিষয়টি বুঝতে পারে।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network