1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিবেদক : “নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট-২০২৬”-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বানারীপাড়া উপজেলা দল। সোমবার (৪ মে) বরিশাল আউটডোর স্টেডিয়ামে শক্তিশালী মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে এ সাফল্য অর্জন করে তারা।
রুদ্ধশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বানারীপাড়া উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে ৪-২ গোলে জয় নিশ্চিত করে বানারীপাড়া।
ম্যাচজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দলীয় সমন্বয় ও জয়ের প্রত্যয় মুগ্ধ করেছে দর্শকদের। মাঠজুড়ে ছিল বানারীপাড়ার আধিপত্য ও সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে নতুন স্বপ্ন দেখছে বানারীপাড়া উপজেলা দল। খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
প্রসঙ্গত, বানারীপাড়ার সদ্য প্রতিষ্ঠিত “শেরে-ই বাংলা স্পোর্টস একাডেমি”-র মোঃ ওয়ালিদের প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রাই “নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট-২০২৬”-এ অংশ নিয়ে বরিশাল জেলার অন্যতম শক্তিশালী দল মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে বানারীপাড়ার জন্য গৌরব বয়ে এনেছে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান বলেন, “নতুন কুঁড়ি আয়োজিত স্পোর্টস ফুটবল ইভেন্টে বানারীপাড়া উপজেলা দলের এই বিজয় আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
সেমিফাইনালেও জয়ের ধারা অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা এখন পুরো বানারীপাড়াবাসীর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network