1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, স্বামী কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, স্বামী কারাগারে

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করেছেন এক হিন্দু তরুণী। পরিবার ও সমাজের নানা বাধা উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে একসঙ্গে জীবন শুরু করতে চেয়েছিলেন তারা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই সেই সুখের শুরুতে নেমে এসেছে আইনি জটিলতা।

জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের তামিম হাসানের সঙ্গে পাশের গ্রামের প্রিয়ন্তী রানী সাহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ধর্ম ভিন্ন হওয়ায় দুই পরিবার থেকেই আপত্তি ওঠে। একপর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান।

পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে “জান্নাতি ইসলাম” নাম ধারণ করেন বলে জানা গেছে। এরপর স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে দুই লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে ঘটনার পর মেয়ের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে। এ সময় তামিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ছেলের পরিবার দাবি করেছে, এটি কোনো অপহরণের ঘটনা নয়; দুজনই নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। তবে মেয়ের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়েছে এবং জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ ধর্ম পরিবর্তনের বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এখন পুরো বিষয়টি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network