1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নগর ভবনের অভিযানে ফের উজ্জ্বল বরিশাল বেল’স পার্ক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

নগর ভবনের অভিযানে ফের উজ্জ্বল বরিশাল বেল’স পার্ক

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রাণ ফিরে পাচ্ছে ‘বরিশাল মহানগরীর অক্সিজেন কারখানা’ বেলস পার্ক। প্রায় এক দশক পরে নগরীর বিনোদনের অন্যতম আর্কষণীয় এ ময়দান থেকে সব অবৈধ দোকানসহ দখলদারদের উচ্ছেদের পরে নগর প্রশাসনের সৌন্দর্য ফিরিয়ে আনতেও তৎপর হয়েছেন। যা নগরবাসীর মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।

 

বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক যোগদানের পরেই নগরবাসীর দাবির প্রেক্ষিতে বেলস পার্ক থেকে শতাধিক অবৈধ দোকানপাটসহ সব স্থাপনা অপসারণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন। ফলে নগরীর বিভিন্ন এলাকা থেকে এখন প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এ ময়দানের ওয়াকওয়েতে হাটতে আসতে শুরু করেছেন। এমনকি প্রাত ভ্রমণের মতো সান্ধ্যকালীন ভ্রমণকারীরাও আবার এ পার্কে ফিরতে শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাত ১১টা পর্যন্ত অনেক পেশাজীবী এ ময়দানে হাটতে আসতে শুরু করেছেন।

 

নগর প্রশাসন ইতোমধ্যে বিশাল এ পার্কটির নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বেলসপার্কের ওয়াকওয়ের পাশের শোভা বর্ধনকারী গাছগুলোর পরিচর্জাসহ তার পত্র পল্লবের বিন্যাসও শুরু করেছেন। গত দুদিন ধরে পার্কটির অভ্যন্তরের সব বৃক্ষরাজির নিবিড় পরিচর্যা করছেন নগর ভবনের লোকজন।

তবে পার্কটির চার ধার থেকে অবৈধ দোকনসহ দখলদারদের উচ্ছেদ করা হলেও এখনো প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এর অভ্যন্তরভাগে ফেরিওয়ালারা নানা পসরা সাজিয়ে বসছে। যা এখানে বেড়াতে আসা নারী-পুরুষ ও শিশুদের জন্য ধীরে ধীরে বিড়ম্বনা বৃদ্ধি করতে যাচ্ছে। এমনকি এ বিষয়টি পুনরায় অবৈধ দখলদারদের এখানে প্রশ্রয়েরে ব্যবস্থা করছে কিনা তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ এ ময়দানের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক শৃঙ্খলা বিধানে নগর ভবনের একাধিক দায়িত্বশীল কর্মীরা এখানে নিয়োজিত রয়েছে।

 

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্ত রেজাউল বারী’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ‘বিষয়টি দেখবেন’ বলে জানিয়ে কোনো অনিয়ম ও অব্যবস্থা সহ্য করা হবে না বলেও জানান। প্রয়োজনে দায়িত্বশীল কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে বলেও জানান প্রধান নির্বাহী কমকর্তা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network