1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হামের থাবায় মারা গেলো আরও ২ শিশু, মোট মৃত্যু ১৮ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে হামের থাবায় মারা গেলো আরও ২ শিশু, মোট মৃত্যু ১৮

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

 

শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর।

 

মারা যাওয়া শিশুরা হলো পটুয়াখালী সদরের বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ এবং পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে আয়েশাকে ১ মে এবং মোহাম্মদ উল্লাহকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোহাম্মদ উল্লাহ শুক্রবার রাতে ও আয়েশা শনিবার সকালে মারা যায়।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “হাম থেকে জটিল নিউমোনিয়া হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

তিনি বলেন, এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৬৯ জন রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।

 

এদিকে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট মারা গেছে ৩১ জন।

 

এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, ভোলায় ছয় জন, বরগুনায় পাঁচ জন এবং ঝালকাঠিতে দুই জনের মৃত্যু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network