1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-টাঙ্গাইল জেলার হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বরিশাল-টাঙ্গাইল জেলার হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল ও টাঙ্গাইল জেলার হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার চরডিক্রি এলাকার মো. কবিরের ছেলে মো. জিসান (২৪) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাইটশৈলী এলাকার ফরিদের ছেলে রাব্বি (২৭)।

শনিবার (৯ মে) নগরীর খুলশী ও বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন।

তিনি বলেন, গত বছরের ৩ মে বরিশাল জেলার মুলাদী এলাকায় এক কিশোরী জিসান নামের মুদি দোকানির দোকানে চাল কিনতে যায়। তবে দোকানে তাকে না পেয়ে তার বাড়িতে যায় ওই কিশোরী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে কু-প্রস্তাব দেয়। একপর্যায়ে তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে জিসান।

সাত মাস পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। কিন্তু জিসান ধর্ষণের কথা অস্বীকার করেন। পরে ৪ এপ্রিল ওই কিশোরী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সন্তান প্রসব করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মুলাদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলার পলাতক আসামি জিসানকে শনিবার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ইউনেস্কো শপিং মলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হত্যা মামলার আসামি রাব্বিকে শনিবার দুপুরে নগরীর বন্দর থানাধীন একটি হেলথ কেয়ারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে খুলশী ও বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network