1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন বিভাগীয় সভাপতি প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই জাহাজে ফাটল জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির কারণ জানতে চেয়ে কমিটি আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণ মামলা, ওসির ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের সাতলায় ঘের নিয়ে দ্বন্দ্ব: চুরির অপবাদে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ ভোলায় চাদাঁবাজি ও হত্যাচষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৪জন কারাগারে 

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন বিভাগীয় সভাপতি প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্সকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল সংস্থার সদস্য ও নেতৃবৃন্দ। ১৩ জুন রাত ৯টায় দৈনিক আজকের বরিশাল অফিসে যুগ্ম সম্পাদকের কার্যালয়ে প্রাণবন্ত আলোচনা সভা শেষে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ সভাপতি আঃ সালাম, মফিজুল ইসলাম মিলন, আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য জোবায়ের হোসেন, এস এম সেলিম, রাজিব খান সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, বরিশাল বিভাগীয় কমিটিতে এতদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংস্থা এ পর্যন্ত আসায় তাদের অবদান রয়েছে। সে কারনেই তাদের দু’জনকে সংস্থার সর্বোচ্চ পরিষদের সম্মানজনক জায়গায় নেওয়া হয়েছে। তাছাড়া নতুন নেতৃত্ব তৈরীতে নবীনদের জায়গা করে না দিলে আগামী দিনে দেশ ও জাতি নেতৃত্ব সংকটে ভুগবে। সবাই মিলে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স তার দায়িত্ব যথাযথ পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network