1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরিশালে কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি নিজে।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন মা দেয়াড় জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ।

মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে। একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে।

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network