1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কাভার্ড ভ্যান-অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা নামে পরিচিত) সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ রোববার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের মডেল মসজিদসংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪০)। তাঁকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 

আহত যাত্রীরা হলেন সাদ্দাম শেখ (৩৬), রেজাউল শেখ (৫০), রাব্বি মিয়া (৩৫), সাথী বেগম (৩২), মোস্তাফিজুর রহমান (৪২), জান্নাতুল আক্তার (২) ও সাবির ঢালী (১০)।

 

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, আহত সবাইকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সাদ্দাম শেখ ও তরিকুল ইসলামকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তরিকুলকে সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান। সাদ্দামকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, আহত যাত্রীদের অধিকাংশের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলে জানা গেছে। তাঁরা কাজ করার জন্য আগৈলঝাড়ার পয়সারহাট যাচ্ছিলেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network