1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ/আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে বিশেষ নজর ও অনুশীলনে সাফল্য, নজর কাড়ছে শাহী মডেল স্কুল ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ২ চোর আটক বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২ ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

বাবুগঞ্জ/আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের জমিতে ধান রোপণ ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির গাছ কাটার চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।
ভুক্তভোগী ও মামলার নথি সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে একই এলাকার মৃত হযরত আলী আমিনের ছেলে মো. শাহ আলম আমিন (৫৫), মো. মুজিবর আমিন (৫০) এবং মৃত হাসেম আলীর ছেলে মুজাহার পেদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
 বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় ৮৫ শতাংশ বলে দাবি করেছেন ওয়াহিদুজ্জামান। তাঁর দাবি, জমিটির বিএস রেকর্ড তাঁর নামে রয়েছে এবং পৈতৃক ও ক্রয়সূত্রে তিনি ওই সম্পত্তির মালিক।
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে মো. ওয়াহিদুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে দেওয়ানি মামলা করেন। মামলাটির নম্বর ১৬৫/২০২৫। বাদীপক্ষের দাবি, মামলার পর আদালত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুলাইও আদালত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন বলে জানিয়েছেন তিনি।
তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের আদেশ বহাল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সর্বশেষ গত ১৩ আগস্ট জমির একাংশে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওয়াহিদুজ্জামান। এর আগে জমিতে রোপণ করা ধানও জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
বাদীপক্ষ আরও জানায়, বিরোধপূর্ণ জমির প্রায় ৩৬ শতাংশ এলাকায় একটি গাছের বাগান রয়েছে। ওই বাগানের গাছ কাটারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক। এতে বাধা দিলে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর।
মো. ওয়াহিদুজ্জামান বলেন, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ থাকার পরও প্রতিপক্ষ জমিতে প্রবেশ করে ধান রোপণ ও দখলের চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছি। জমিতে প্রবেশ ও গাছ কাটার চেষ্টায় বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আদালতের আদেশ বাস্তবায়ন, বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. শাহ আলম আমিন, মো. মুজিবর আমিন ও মুজাহার পেদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network