1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে বিশেষ নজর ও অনুশীলনে সাফল্য, নজর কাড়ছে শাহী মডেল স্কুল ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ২ চোর আটক বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২ ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে ইলিশের ভরা মৌসুমেও বিষখালী নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন জাল ফেলেও আশানুরূপ মাছ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। মৌসুমকে ঘিরে দাদন ও ধারদেনা করে নৌকা মেরামত, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

 

বেতাগীর জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের এ সময়টিকে ইলিশ আহরণের প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তাই মৌসুম শুরুর আগেই অনেক জেলে দাদন ও ধারদেনা করে নৌকা মেরামত এবং নতুন জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনেন। কিন্তু চলতি মৌসুমে বিষখালী নদীতে ইলিশের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় তাদের আয়-রোজগারেও ভাটা পড়েছে।

 

উপজেলার ঝোপখালী গ্রামের জেলে আফজাল হোসেন ও সোহেল বলেন, ‘এ বছর যতবারই জাল ফেলছি, তেমন ইলিশ পাচ্ছি না। এভাবে চলতে থাকলে দাদনের টাকা পরিশোধ করা কঠিন হয়ে যাবে। পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলব, তা নিয়েও চিন্তায় আছি।

 

মোকামিয়া ও বদনিখালী এলাকার জেলেরাও একই ধরনের হতাশার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রতিবছর এ সময়ে বিষখালী নদীতে কমবেশি ইলিশ পাওয়া গেলেও চলতি মৌসুমে ইলিশের পরিমাণ অনেকটাই কম। ফলে জাল ও নৌকা নিয়ে দিনের পর দিন নদীতে অবস্থান করেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে।

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘প্রতিবছর কমবেশি বিষখালী নদীতে ইলিশ পাওয়া গেলেও এ বছর ইলিশের পরিমাণ খুবই কম। নদীতে নিষিদ্ধ জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এতে ধীরে ধীরে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ কমে যাচ্ছে বলে তাদের ধারণা। নিষিদ্ধ জাল ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network