1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফোরকান হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘আমি পেশাদার চোর নই’—চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের ধকল, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল! আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের পরকীয়া করায় পদ গেল জামায়াত নেতার গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি ফোরকান হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড

ফোরকান হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার সকাল ১১ টায় বরগুনার পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচিতে নিহত ফোরকানের পরিবারের স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে নিহত ফোরকানের বাবা বলেন, হত্যার এতদিন পরও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। থানায় যোগাযোগ করলে শুধু বলা হচ্ছে, আসামিদের ধরার চেষ্টা চলছে।

কিন্তু এখন পর্যন্ত একজন আসামীকে প্রেপ্তার করা হয়নি। আসামীদের ধরে দ্রুত বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আরও অভিযোগ করে তিনি বলেন, ফোরকানের হত্যাকারীদের হুমকী ধামকী চলছে প্রতিনিয়ত। আমিসহ আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network