1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৪৮ ঘন্টা পরে শেবাচিম হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

৪৮ ঘন্টা পরে শেবাচিম হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিরাপদ কর্মস্থলের দাবিতে ৪৮ ঘন্টার মাথায় পূর্ণ শাটডাউনে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মলেনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মিডলেভেল ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত।

তিনি বলেন, শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দ একত্রিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, পূর্ণ শাটডাউনের যাওয়ার পূর্বে সোমবার ও মঙ্গলবার হাসপাতালের সামনে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত একঘন্টা করে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হবে। তবে এই ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তার ও কর্মচারীদের ওপর হামলাকারী দোষীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ৪৮ ঘন্টা পরে পূর্ণ শাটডাউনে যাবো।

তিনি বলেন, বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ৪৮ ঘন্টা আমাদের সার্ভিস চালু রাখবো। তবে এ ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালের কোন কর্মকর্তা ও কর্মচারী বা হাসপাতালের কোন স্থাপনার ওপর হামলা হয়, কিংবা কোন অপ্রিতীকর ঘটনা ঘটে তাহলে আমরা তাৎক্ষনিক কর্মবিরতিতে যাবো। আর এ জন্য দায়ী থাকবে হামলাকারীরা।

সংবাদ সম্মেলনের আগে সভাকক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এর উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিচালক কোন কথা বলতে না চাইলেও সংবাদ সম্মেলন করেন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে হাসপাতালের সামনে বান্দরোডে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network