1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবার নিচে ঝালকাঠি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবার নিচে ঝালকাঠি

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে।

জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঝালকাঠি জেলা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। জেলায় পাসের হার ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন শিক্ষার্থী।

উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮২ জন। নলছিটি উপজেলায় ১ হাজার ৫৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৫৪ জন। রাজাপুরে ৯৬৪ জনের মধ্যে পাস করেছে ২৬৮ জন এবং কাঁঠালিয়ায় ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৪৯ জন।

ফলাফল বিপর্যয়ের বিষয়টি সামনে আসার পর শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষা প্রশাসনের তদারকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

এদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন।

৩১ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে দেওয়া এক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে তিনি এ পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গণবিজ্ঞপ্তিতে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল তুলে ধরে তিনি বলেন, শিক্ষার এমন নিম্নমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের মেধা ও ভবিষ্যৎ নিয়ে জবাবদিহি নিশ্চিত করার সময় এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমাজকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত ক্লাসের অভাব, নিবিড় তদারকির দুর্বলতা এবং দায়িত্ব পালনে শৈথিল্য শিক্ষার্থীদের এমন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ২৩১ জনের মধ্যে পাস করেছে ১১৭ জন।

তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে একজন। পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ জন।

অন্যদিকে, রাজাপুর উপজেলার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন।

বড়ইয়া ডিগ্রি কলেজে ২৮৯ জনের মধ্যে পাস করেছে ৮৯ জন। রাজাপুর সরকারি কলেজে ১৬৪ জনের মধ্যে ৪২ জন এবং আব্দুল মালেক ডিগ্রি কলেজে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন উত্তীর্ণ হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network