1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫ বছরের জীবনেও বিশ্রাম নেই বৃদ্ধ আব্দুল বারেকের মাদ্রাসায় আছেন ১৪ শিক্ষক, ৬ ছাত্রীর কেউ পাস করেননি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি ইসলাম গ্রহণ করে ফরিদপুরের কলেজছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক কলেজের নাম আছে, ক্যাম্পাস নেই; এইচএসসিতে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

ইসলাম বিক্রি করতে নয়, ইসলাম প্রতিষ্ঠা করতেই এদেশের পীর-মাশায়েখদের আগমন -ছারছীনা পীর ছাহেব

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, এদেশের পীর-মাশায়েখরা ইসলাম বিক্রি করতে আসেননি, ইসলাম প্রতিষ্ঠা করতেই এসেছেন। পীর-মাশায়েখদের মূল লক্ষ্য হলো মানুষকে কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা দেওয়া, ইসলামের আদর্শে জীবন গঠন করা এবং সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা। তাঁদের কাজ কোনো ব্যক্তিস্বার্থ বা দুনিয়াবি লাভের জন্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের আত্মিক ও নৈতিক সংশোধনের জন্য।

তিনি বলেন, পীর-মাশায়েখ ও প্রকৃত আল্লাহওয়ালাগণ যুগে যুগে মানুষকে দ্বীনের পথে পরিচালিত করেছেন। তাঁদের শিক্ষা ও দিকনির্দেশনায় মানুষ অন্যায়, পাপাচার ও অসৎকর্ম থেকে ফিরে এসে সুন্দর জীবন গড়ার অনুপ্রেরণা পায়। তাই পীর-মাশায়েখদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তাঁদের কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও আদর্শ অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলাম শুধু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানুষের মধ্যে তাকওয়া, পরহেজগারি, সততা, আমানতদারি, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই দ্বীনি মুরব্বিদের অন্যতম দায়িত্ব। এ জন্য সবাইকে সহিহ দ্বীনি শিক্ষা অর্জন, আল্লাহর জিকির এবং নেক আমলের প্রতি যত্নবান হতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর চকবাজারের কামালবাগ, মদিনা মার্কেট সংলগ্ন সড়কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ঈছালে ছাওয়াব উপলক্ষে আয়োজিত ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা দক্ষিণ ও কামালবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব হুজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ হুমায়ুন কবির। এ সময় স্থানীয় আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি, জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে পীর ছাহেব হুজুরের সঙ্গী উলামায়ে কেরাম ওয়াজ-নসিহত পেশ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network