1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুরে রাতের আধাঁরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সিসি ক্যামেরা ভাংচুর,বসত ঘরে অগ্নিসংযোগ ও মুরগীর ফার্মে লুটসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান,গত ৪ নভেম্বর রাত পৌনে ৯ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী উপজেলার  কোটালীপারা গ্রামের  হান্নান মোল্লার নেতৃত্বে ব্রিজ সংস্থার ম্যানেজার জহুরুল সরকার(আকরাম) ও কবির শেখ,নৃপেনসহ ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র সাজে সজ্জিত হয়ে অর্গানিক এগ্রো লিমিটেড এর গেট ভেঙে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাংচুর করে,মুরগীর ফার্মে লুটপাট ও একটি ঘরে অগ্নিসংযোগ করে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। এ ঘটনায় ৫ নভেম্বর সকালে উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ ও এএসআই অন্তর আহমেদ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network