1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের  বিদায়ী সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের  বিদায়ী সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট বিকেল ৪ টায় বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, সকল শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থীসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণেচ্ছু প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৩১ আগষ্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে দুটি সেশনে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে অনুষ্ঠানের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলোচনা সভা, স্মৃতিচারণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা থাকছে। এছাড়াও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনায় ব্যান্ড সংগীত অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলেই পুনর্মিলনী সফল করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে আয়োজকরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network