1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সেলিনা হোসেন বাবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন, ইসলামী আন্দোলনে উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদ। আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এ আয়োজনের মাধ্যমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network