1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  বরিশাল নগরের মাহামুদিয়া মাদ্রাসার সামনে আজ শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।
অভিযোগে জানা যায়, কামাল ওরফে গাজা কামাল, তার স্ত্রী নাসিমা, সহযোগী ছেলে নাইম ও পালকৃত মেয়ে নুপুর নিয়মিত মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম চরআবদানী গ্রামে।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের মাদক ব্যবসায় নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন মামলা করে হয়রানি করে। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকলেও এ চক্রের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, পূর্ব চরআবদানীর স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন সেন্টু ২০২৪ সালে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাউনিয়া থানায় গণস্বাক্ষর নিয়ে একটা লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে গাজা কামালের স্ত্রী নাসিমা একটি নারী নির্যাতন ও ধর্ষণ মামলা করে।
পরবর্তী এই মামলার তদন্ত পিবিআই করলে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network