1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ববির উন্নয়নের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ববির উন্নয়নের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সাড়া না পাওয়ায় ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

 

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন তারা। এক ঘণ্টার এ অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

 

আন্দোলনকারীদের অন্যতম শওকাত ওসমান স্বাক্ষর বলেন, ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদের ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের জন্য অন্তত ৭৫টি শ্রেণিকক্ষ প্রয়োজন হলেও আছে মাত্র ৩৬টি। এ কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে।

 

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটে সেশনজট চরমে পৌঁছেছে। এ ছাড়া আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ফিটনেসবিহীন গাড়িতে ক্যাম্পাসে যাতায়াত করছেন।

 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা আর আশ্বাস চাই না। উন্নয়ন না হলে আন্দোলন চলবে। আমাদের দাবি বাস্তবায়ন না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার কর্মসূচি দেব।

 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরাও একমত। তবে প্রতিটি কাজের একটি প্রক্রিয়া আছে। আমাদের নতুন ভবন তৈরির জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডি খুব দ্রুত শুরু হবে। জমি অধিগ্রহণের বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পরিবহন সংকট সমাধানে নতুন অর্থবছরে বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network