1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগীতা চাইলেন স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়কারী রনি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগীতা চাইলেন স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়কারী রনি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, সবাইকে স্পষ্ট ম্যাসেজ দিতে চাই, তরুণদের কেউ অবজ্ঞা করবেন না, আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী। ভিন্ন চিন্তাভাবনা করা ভালো তবে কারও ক্ষতি করে নয়। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছি, যাতে টেকসই একটা সমাধান আসে এবং রূপরেখা আসে।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের চার দফা দাবি ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

এসময় মহিউদ্দিন রনি আরও বলেন, এ আন্দোলন নিয়ে অনেকে বলেছেন রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি আমরা। কেউ বলেছেন টাকা খাওয়ার জন্য এখানে এসেছি আবার কেউ বলেছেন টেন্ডার বাণিজ্য করার জন্য এসেছি কিন্তু আদতে এগুলোর সত্যতা এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি। তবে আমরা এর প্রমাণ চাই। আর এ কথাগুলো কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যার প্রমাণ আমাদের কাছে আছে। মহিউদ্দিন রনি কমিউনিটি ক্লিনিকের দুইশত কোটি টাকা খাওয়ার জন্য এখানে এসেছে এরকম বিষয় আওয়ামী লীগের একজন কর্মীর ‍গুজব সেল থেকে প্রচার হচ্ছে এমন প্রমাণ আমাদের কাছে আছে। আর সেই আওয়ামী লীগের গুজব সেলের তথ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেয়ার দিয়েছে।

 

তিনি বলেন, আমরা শিক্ষার্থী পড়াশুনার টেবিলে ফিরে যেতে হবে। তবে তার আগে স্বাস্থ্যখাত সংস্কারের ক্ষেত্রে আমরা টেকসই সমাধান চাই, আর এ লক্ষ্যে আমরা বরিশালের সকল সন্তানদের আমন্ত্রণ জানিয়েছি। বরিশালের সন্তান ট্যাগটা অ্যানআফ না হওয়ায় আমরা রাজনৈতিক সজ্ঞায়নের মধ্যে আপনাদের মতবিনিময় সভায় নিয়ে আসছি। আমরা যখন লাইব্রেরিতে ফিরে যাবো, ক্লাসে ফিরে যাবো তখন যে আবার ট্রলি সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ স্বাস্থ্যখাতে অনিয়ম-অব্যবস্থাপনা হবে না এটার অ্যাডভোকেসি করবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আর মানুষের কথা না বললে সেই রাজনৈতিক দলের দরকার কী?

 

মহিউদ্দিন বলেন, আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা অপপ্রচার না চালিয়ে আমাদের পাশে আসুন, সহযোগিতা করুন।আমরা সবাই শিক্ষার্থী আমাদের ভীষণ আরও বড়। আমাদের চিন্তার জগৎ শুধু ছোট টেন্ডারের মধ্যে না, আমাদের চিন্তার জগতটা পুরো মহাবিশ্ব জুড়ে। আপনারা কেউ বলছেন এমপি প্রার্থী হওয়ার জন্য, কেউ বলছেন সিটি মেয়র হওয়ার জন্য, কেউ কেউ বলছেন ক্ষমতাসীন দলে যোগ দেয়াড় জন্য কিন্তু আমাদের জগতটা আপনার এ চিন্তা জগতের বাহিরে অনেক উপরে আছে।

 

তিনি বলেন, বরিশালে বর্তমানে ১ লাখ অনলাইন ইউজার আছে যারা আমাদের এ আন্দোলনের সাথে রেগুলার যুক্ত আছে, সোশ্যালি-ভার্চুয়ালি কানেক্টেড আছে। অনেকেই বরিশাল-৫ আসনের কথা বলেছেন, এ আসনের ভোটার কিন্তু ৫ লাখ । আর এই ৫ লাখ ভোটারের গ্রহণ যোগ্যতা পেতে হলে আপনাকে ১ লাখ তরুণ ভোটারকে গুরুত্ব দিতে হবে। আমরা হয়ত ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে আসিনাই, আমাদের ক্ষমতার যাওয়ার চিন্তা ভাবনা নেই, কিন্তু কে আমাদের প্রতিনিধি হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। প্রতিনিধি নির্বাচনে আমরা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবো।

 

রনি বলেন, ডান নাই, বাম নাই, মধ্যপন্থা নাই; জামায়াত হোক, বিএনপি হোক, চরমোনাই হোক, এনসিপি হোক যে বা যারা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে দাবিগুলোর বিষয়ে সহযোগিতা করবেন নেক্সট নির্বাচনে আমাদের ভোটটা আমরা তাদেরই দেব। কথা ক্লিয়ার কাট, এখানে কোন গড়িমসি নাই, দ্বিমত নাই। আজ এসে সহযোগিতা করবেন , কাল থেকে আমাদের সবার ভোট আপনার পাল্লায় যাবে।আর হেল্প না করলে আমরা বিকল্প চিন্তা করবো। কে আমাদের একটু হেল্প করছে, কে আমাদের জন্য একটু খানি নামছে, যে আমাদের জন্য একটু ভয়েস রেইজ করছে তাকেই আমরা জনপ্রতিনিধি বানাবো।

 

তিনি বলেন, চলমান আন্দোলনের কারণে কিছু সিন্ডিকেট ভাঙা হলেও, কিছু সমস্যার সমাধান করা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। আমরা চাই আমাদের আন্দোলনের দাবিগুলোর যেন একটা টেকসই সমাধান আসে। আর সেই টেকসই সমাধানের জন্য আমরা একটি লিখিত আশ্বাস এবং একটি রোডম্যাপও যেন কর্তৃপক্ষ দেয়।

 

স্বাস্থ্যখাত সংস্কারকারী বরিশালবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলনে সুশীল সমাজ ও রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network