1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাসনাত আব্দুল্লাহর সহযোগী সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হাসনাত আব্দুল্লাহর সহযোগী সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর অন্যতম সহযোগী বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন লোকমান হোসেন ডাকুয়া। বিগত ১৭ বছর ক্ষমতার দাপটে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও টেন্ডারবাজিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network