1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে একের পর এক সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে ভূমিদস্যুরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে একের পর এক সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে ভূমিদস্যুরা

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় একের পর এক সরকারি ফেরিঘাট নির্মাণের জমি ও ব্রীজের এপ্রোচ দখল বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যুরা।

 

এ ঘটনায় সাতলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মৃত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম সাতলা টু কোটালীপাড়া যোগাযোগের মাধ্যম সরকারি ব্রীজের এপ্রোচের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে।

 

এছাড়া পশ্চিম সাতলা গ্রামে সেলিম বালি সরকারি ফেরিঘাট নির্মাণের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করে বলেন তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন এর দাপটে ইদ্রিস হাওলাদার সরকারি জমি দখল করে নেয়। তিনি মারা যাওয়ার পর উক্ত জমিতে তার স্ত্রী রেশমা বেগম কয়েক মাস ধরে বহুতল ভবন নির্মাণ করছে।

 

ফেরিঘাট নির্মাণের পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ক্ষমতার দাপটে সেলিম বালি বহুতল ভবন নির্মাণ করছে। অভিযুক্ত সেলিম বালি বিষয়টি এড়িয়ে যায়।

 

অভিযুক্ত রেশমা বেগমকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভূমিদস্যুদের কবল থেকে অচিরেই সরকারি জমি দখল মূক্ত করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network