1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কীর্তনখোলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কীর্তনখোলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লাশটি ডিসিঘাটসংলগ্ন নদীর মাঝামাঝি স্থানে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরক্ষণে বরিশাল সদর নৌপুলিশের একটি টিম অর্ধগলিত লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে লাশ কার এবং কোথা থেকে এসেছে সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ডিসিঘাট এলাকার বাসিন্দারা জানান, লাশটি নদীর পানিতে ভাসতে ভাসতে ত্রিশগোডাউন এলাকার দিকে যাচ্ছিল, যা সর্বপ্রথম দেখতে পান চরকাউয়া নদীতে যাত্রী পরিবহনকারী ট্রলারচালকেরা। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে নৌথানা পুলিশকে অবহিত করা হয়। কিছুক্ষণ পরে নৌপুলিশের একটি টিম এসে ট্রলারযোগে নদীতে গিয়ে লাশটি উদ্ধার করে।

এই তথ্য নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তির বয়স আনুমানিক ৪৫/৫০ বছর হবে। তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এবং মৃত্যুর কারণও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, লাশটি ২/৩ দিন ধরে নদীতে ছিল, যে কারণে গলে যেতে শুরু করেছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network