1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মজীবী দলের সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মজীবী দলের সভা

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আজ সোমবার (১লা সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকাল ৩টায় এক বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাস্থল ছিল বরিশালের প্যারারা রোড গির্জা মহল্লা মর্ডান ডায়াগনস্টিক ভবনের তৃতীয় তলা।
এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বরিশাল উত্তর, দক্ষিণ ও মহানগরের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কর্মজীবী দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সভায় নেতাকর্মীদের উপস্থিতি বরিশাল কর্মজীবী দলের শক্তি ও ঐক্যের প্রতিফলন ঘটায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network