1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মেয়ের শোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মেয়ের শোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের মুলাদীতে মেয়ে মারা যাওয়ায় বিলাপ করতে করতে ২ দিন পরে মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের লতিফ দুরানীর স্ত্রী মরিয়ম বেগম (৬৫) মারা যান।

গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। মেয়ের মৃত্যুর পর মরিয়ম বেগম ভেঙে পড়েন এবং সারাক্ষণ বিলাপ করছিলেন বলে জানান লতিফ দুরানী।

 

লতিফ দুরানী বলেন, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশায় ছিলেন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। মেয়ের মৃত্যুর সংবাদের পর থেকে তার স্ত্রী মরিয়ম কান্না শুরু করেন এবং নাওয়া খাওয়া ছেড়ে দেন। দুই দিন ধরে অব্যাহত বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়েকে অনেক ভালোবাসতেন। মেয়ের মৃত্যুর শোকে তিনি ভেঙে পড়েন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network