1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিয়ের আসরে হাজির ভ্রাম্যমান আদালত, জরিমানা গুনলেন উভয় পক্ষ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিয়ের আসরে হাজির ভ্রাম্যমান আদালত, জরিমানা গুনলেন উভয় পক্ষ

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ১৬ বছরের স্কুল ছাত্রীর বয়স ভূয়া জন্মসনদ দিয়ে ১৯ বছর তৈরি করে বাল্যবিয়ে দেওয়ার সময় ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন।

 

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদীতে সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় বর ও কনের পিতাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় দুলালী গ্রামের মোস্তফা খোন্দকারের অষ্টম শ্রেণী পড়ুয়া (১৬) মেয়ের সঙ্গে একই উপজেলার হোসনাবাদ গ্রামের হারুন মৃধার ছেলে অহেদ হোসেনের বিয়ের দিন ধার্য ছিলো বুধবার। এনিয়ে কনের বাড়িতে বিয়ের সকল আয়োজন চলছিলো। বর ও কনে পক্ষের আত্মীয়রা কনের বাড়িতে অবস্থান করছিলো। এরইমধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভ্রাম্যমান আদালত কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাল্যবিয়ের অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেন এবং বাল্যবিয়ে পন্ড করে দেওয়া হয়।

 

 

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বলেন, বাল্যবিয়ের খবরপেয়ে কনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কনের পরিবার পাশ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন থেকে বয়স বৃদ্ধির তৈরি করা জন্মসনদ প্রদর্শন করেন। তবে কনের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় কনের স্কুল থেকে বয়স বিষয়ক কাগজ ও বার্থী ইউনিয়ন থেকে করা জন্মসনদ তলব করে অপ্রাপ্তবয়সের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে ভূয়া জন্মসনদ তৈরির বিষয়টি কনের বাবা ও বর স্বীকার করায় বরকে ২৫ হাজার টাকা এবং কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

তিনি আরও বলেন, কনের বয়স ১৮ বছরের পূর্ণ হবার পূর্বে এ বিয়ে সম্পন্ন করবে না বলে উভয়ের মুচলেকা নেয়া হয় এবং বিষয়টি নজরদারির জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রামপুলিমের কাছে নজরদারি জিম্মা প্রদান করা হয়। ভূয়া জন্মনিবন্ধন করা ইউচি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network