1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে নগদ টাকার প্রলোভনে দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার আসামি গোপাল চন্দ্র শীলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার দিবাগত রাত ৩টার সময় নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোপাল চন্দ্র শীল পশ্চিম কয়া গ্রামের বিমল চন্দ্র শীলের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আহসান জানায়, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া বালিগ্রামের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে গত ২১ আগস্ট বাকেরগঞ্জ থানার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের গোপাল চন্দ্র শীল নগদ টাকার প্রলোভন দেখিয়ে কাটাখালী বাজারে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ২৮আগস্ট বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে পশ্চিম কয়া গ্রামে অভিযান চালিয়ে গোপালকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network