1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে "অনিক দেবনাথ" ছাত্রলীগ কর্মী থেকে ছাত্রদলে রূপান্তর, তোলপাড়! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে “অনিক দেবনাথ” ছাত্রলীগ কর্মী থেকে ছাত্রদলে রূপান্তর, তোলপাড়!

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কর্মী অনিক দেবনাথ।

একসময় ছাত্রলীগের কর্মীসভায় শোডাউন করে পদপ্রার্থী হওয়া অনিক এখন প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন।

অনিক দেবনাথ বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়ার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা অমর দেবনাথ স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বরিশাল জেলা ছাত্রদলের এক প্রভাবশালী নেতা অনিক ও তাঁর বাবাকে আশ্রয় দেন। এরপর থেকেই অনিক ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হন।

 

তবে এই রূপান্তর নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, অনিক অতীতে কখনও বিএনপি বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

 

অনিকের ফেসবুক কার্যক্রম বিশ্লেষণেও দেখা যায়, ৫ আগস্টের পর থেকেই তিনি ছাত্রদলের কর্মসূচি প্রচার করছেন।

 

রাজনীতিতে হঠাৎ এ রূপান্তরকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে— যারা অতীতে ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের কি ছাত্রদলের আশ্রয় দেওয়া উচিত? এ প্রশ্ন নিয়েই তোলপাড় চলছে বরিশাল বিএনপির অভ্যন্তরে”।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network