1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বজনের লাশ দাফন করতে গিয়ে দুজনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে স্বজনের লাশ দাফন করতে গিয়ে দুজনের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোটরঘুনাথপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও নিহত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং এক‌ই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ওই এলাকার আনিচ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। এরপর মরদেহ দাফনের জন্য নিহতের বাড়ির আঙিনাসহ কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়।

এরপর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের জন্য লাশ কবরস্থ করে লাশ বহনকারী খাটিয়া সরাতে যায় সরোয়ার ও ফিরোজ। এ সময় কবরস্থানে দেওয়া বিদ্যুতের লাইনের তারে খাটিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুজনেই ছিটকে পড়ে যায়। পরে উপস্থিত মুসল্লিরা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ বরিশাল শেবাচিমের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network