1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক এমপি পঙ্কজ দেবনাথের সাইবার মামলা থেকে খালাস সাংবাদিক হাসিবুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সাবেক এমপি পঙ্কজ দেবনাথের সাইবার মামলা থেকে খালাস সাংবাদিক হাসিবুল ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল ৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সাবেক এমপি পঙ্কজ দেবনাথের করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাসিবুল ইসলাম।

একই সাথে এই মামলার অপর অভিযুক্ত বরিশালের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ‘বরিশালটাইমসের’ সম্পাদক শাকিব বিপ্লবকেও খালাস দেওয়া হয়েছে। সাবেক এমপির মামলায় দুই সাংবাদিকের খালাস প্রাপ্তির বিষয়টি সোমবার নিশ্চিত করেন সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম।

জানা গেছে, হাসিবুল ইসলাম আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময়ের আলো পত্রিকাসহ ‘বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ‘বরিশালটাইমস’ নিউজপোর্টালে বরিশাল ০৪ আসনের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের অনিয়ম-দুর্নীতি এবং সংসদীয় এলাকায় সন্ত্রাস করা নিয়ে একাধিক প্রতিবেদন করেন।

বিশেষ করে ২০২০ সালের আগস্ট মাসের শেষের এই সাংসদের উপস্থিতি মেহেন্দিগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে এক বিধবা নারীকে তার কর্মীরা মারধর করার একটি খবর বরিশালটাইমসে প্রকাশিত হলে সেটি ভাইরাল হয়ে যায়। এতে পঙ্কজ দেবনাথ ক্ষুব্ধ হয়ে একই বছরের ০২ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ থানায় বরিশালটাইমস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব এবং বার্তা সম্পাদক হাসিবুল ইসলামকে অভিযুক্ত করে সাইবার আইনে একটি মামলা করেন। আলোচিত এই মামলাটির বাদী পঙ্কজ দেবনাথের সহযোগী মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভুলু।

পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে দুই সাংবাদিককে অভিযুক্ত করে অন্তত ১০টির বেশি ধারায় আদালতে প্রতিবেদন দেয়। এই মামলার ১ নম্বর আসামি সিনিয়র সাংবাদিক শাকিব বিপ্লব গ্রেপ্তার হয়ে এক মাসের অধিক সময় করান্তরীণও ছিলেন।

সাইবার আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম জানান, এই মামলাটি আদালতে ৫ বছর ধরে চললেও বাদী এবং সাক্ষী কেউ কখনও উপস্থিত ছিলেন না। এই মামলাটি রাজনৈতিক ভাবে হয়রানির উদ্দেশে করা হয়েছে, এমনটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক গোলাম ফারুক সাংবাদিক হাসিবুল ইসলাম এবং শাকিব বিপ্লবকে খালাস দিয়েছেন। হয়রানিমূলক মামলা থেকে খালাস প্রাপ্তির পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক হাসিবুল ইসলাম বলেন, বিচার পেতে অনেক বিলম্ব হয়েছে। তবে এতে সত্যের জয় হলো।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network