1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

সভায় ধর্ম যার যার উৎসব সবার, আসন্ন শারদীয় দূর্গা উৎসব স্বাচ্ছন্দ্যে উদযাপন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা ও পুলিশ-প্রশাসন ঐক্যবদ্ধ হয়েছে।

১১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান মাষ্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network