1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর (বরিশাল-৩) বাবুগঞ্জ মুলাদী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বরিশালের বাবুগঞ্জ উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দিনভর তিনি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ,  বাহেরচর ক্ষুদ্রকাঠী কাজলখান মাধ্যমিক বিদ্যালয়, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, চর সাধুকাটি ফাজিল মাদ্রাসা, দক্ষিণ রাকুদিয়া বোর্ড স্কুল, ২৪ নং সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মাওলানা এরশাদ হুসাইন, সাধারণ সম্পাদক ইদ্রিস হাসান, ছাত্র শিবিরের সভাপতি আবু ইউসুফ প্রমূখ।
মত বিনিময় সভা শেষে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাংবাদিকদের বলেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলাম এ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কোন অন্যায় থাকবে না।
বরিশাল -৩ আসনের জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনের সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেয়ার কথাও বলেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network