1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রাজিব আহসান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রাজিব আহসান

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তুষারের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ভূঁইয়া বাড়িতে গিয়ে তার বাবা-মা এবং স্ত্রী-সন্তান, ভাইসহ পরিবারের সদস্যের খোঁজখবর নেন তিনি।

 

এ সময় রাজিব আহসান বলেন, আরিফিন তুষার একজন সৎ এবং সাহসী সাংবাদিক ছিলেন। অসময়ে তার চলে যাওয়া খুবই কষ্টের। এ সময় তিনি তুষারের পরিবারের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তুষারের মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

 

এর আগে রাতে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত আরিফিন তুষারের কবর জিয়ারত করেন রাজিব আহসান। এ সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি জহির উদ্দিন তুহিন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে কালবেলা ব্যুরো অফিসে শ্বাসকষ্ট এবং হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network