1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
“জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে” - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

“জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে”

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরি। দেশবাসী বলছে সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই।

 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আ. রব প্রমুখ।

 

দেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক যৌক্তিক কারণে ইতিমধ্যে তারা অনুভব করেছেন দেশ আসছে চলেছে পরিবর্তন। যার প্রাথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।

 

অ্যাডভোকেট হেলাল আরো বলেন, “জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকল প্রোপাগান্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াতকে এখন সবচেয়ে মানবিক, জনবান্ধব ও দেশ প্রেমিক দল হিসেবে দেখছে জনগণ।”

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network