1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৪ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৪

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম।

 

আটকরা হলেন- বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি গ্রামের মো. সালামের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের দরিকর হাওলাদার বাড়ির জাকির হোসেনের ছেলে সজীব হাওলাদার (৩৭), বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন অপু তালুকদার এবং একই ওয়ার্ডের দক্ষিণ চহঠা এলাকার কাঞ্চন আলীর ছেলে মোহাম্মদ জাকির হোসেন।

 

এসব তথ্য নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটকরা ছাত্রলীগের নেতাকর্মী। সন্ধ্যা সাগে ৭টার দিকে মহানগর ছাত্রলীগের ব্যানারে তারা নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে মশাল মিছিল বের করে ফিশারি রোডের মুখে পৌঁছালে স্থানীয়রা ধাওয়া করে।

 

এসময় অন্যরা পালিয়ে গেলেও চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network