1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিভাগের ব্যুরো চীফ হিসেবে নিয়োগ পেলেন খাঁন আরিফ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল বিভাগের ব্যুরো চীফ হিসেবে নিয়োগ পেলেন খাঁন আরিফ

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বরিশাল বিভাগের ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পেলেন খাঁন আরিফ। তিনি বর্তমানে দৈনিক বরিশালের চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বরিশাল অঞ্চলে ভোরের চেতনা পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

খাঁন আরিফ দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে বরিশাল অঞ্চলের গণমানুষের কথা তুলে ধরতে তিনি সর্বদা সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে দৈনিক বরিশালের চোখ পাঠকমহলে সুনাম অর্জন করেছে। পেশাগত সততা, দায়িত্বশীলতা এবং নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি সহকর্মীদের কাছেও সমানভাবে সমাদৃত।

ভোরের চেতনা পরিবার মনে করছে, এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া সহজতর হবে। সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আমরা বিশ্বাস করি, খাঁন আরিফ তার অভিজ্ঞতা, যোগ্যতা এবং নিষ্ঠা দিয়ে নতুন দায়িত্ব সুনামের সাথে পালন করবেন। তিনি সংবাদপত্রের মর্যাদা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

এদিকে সাংবাদিক মহল থেকেও খাঁন আরিফকে অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই মনে করেন, এই নিয়োগ বরিশালের সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকেও খাঁন আরিফের জন্য শুভকামনা জানানো হয়েছে। তার মাধ্যমে বরিশাল অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে বলে সবাই আশাবাদী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network