1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে থানা থেকে পালালেন ছাত্রলীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে থানা থেকে পালালেন ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়েছে জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতা। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। জয় সাহা (৩০) বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান।

তিনি বলেন, এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেফতার করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে। এরপর রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জয়কে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network