1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিজলায় ত্যাগী ছাত্রদল নেতাদের পদবঞ্চিত করার পাঁয়তারা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হিজলায় ত্যাগী ছাত্রদল নেতাদের পদবঞ্চিত করার পাঁয়তারা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ত্যাগী ছাত্রদল নেতাদের পদবঞ্চিত করার পাঁয়তারা করছে একটি মহল।যার একাধিক তথ্য পাওয়া গেছে। উপজেলায় রাজনীতিক পদধারী কতিপয় সাংবাদিক একের পর এক ত্যাগী ছাত্রদল নেতাদের নামে কল্পকাহিনি সাজিয়ে সংবাদ করে আসছেন।ঐ রাজনৈতিক পদধারী সাংবাদিকের লক্ষ তাদের বিরুদ্ধে সংবাদ করলেই পদবঞ্চিত।

হিজলা গৌরবদী ইউনিয়নের বাসিন্দা উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা জানান দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করছি। ২৮ শে অক্টোবর ঢাকায় আন্দোলনে গিয়ে পুলিশের হামলার শিকার হই এবং পুলিশ আটক করে জেলে পাঠায়।

গত ৫ ই আগস্টের পর শতশত ছাত্রনেতা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করি।আমার বিরুদ্ধে প্রশাসনের কথা বলে গরুর খামারির থেকে দেড় লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দিয়ে সংবাদ করে।একটি পক্ষ আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার লক্ষ্যে এই লক্ষ্যে এ সংবাদ।যাতে দলীয় পদপদবী থেকে বঞ্চিত হই।

সরেজমিনে গেলে গরুর খামারের মালিক মোসলেম মীর জানান ঘটনার দিন হিজলা থানার পুলিশ আমার বাড়িতে চোরাই গরু আছে সন্দেহ আমাকে থানায় নিয়ে যায়।এ সংবাদ শুনে পাশর্^বতি বাড়ির ছাত্রদল নেতা ইসমাইল আমাকে ছাড়াতে আসে।

উল্টো ইসমাইলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ করে। তিনি রাগান্বিত হয়ে আরো বলেন আমাদের পরিবারের কাছে ইসমাইল কোনো অর্থ দাবি করেনি।যিনি সংবাদ করেছে হয়ত তার কাছে চাইতে পারে।

একেইভাবে হিজলা কলেজ ছাত্রদলের হয়ত সাধারণ সম্পাদক সাধারণ আরিফ তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ হয়। দীর্ঘদিন আরিফ তালুকদার আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রামে মাঠে কঠোর ভূমিকা রাখেন। নবাগত কমিটি গঠন করলে সংবাদের সত্যতা ছাচাই না করেই তাকে পদবঞ্চিত করা হয়।আরিফ তালুকদার বলেন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদের সত্যতা ছাচাই করেনি জেলা ছাত্রদল।

উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার জানান হিজলা একটি দুষ্ট চক্র ত্যাগী নির্যাতিত নেতাদের বিরুদ্ধে বিভিন্ন তকমা দিয়ে ফেইসবুক ও সহ কিছু মিডিয়ায় সংবাদ প্রচার করায়।তাদের মূল লক্ষ হচ্ছে এসব ত্যাগী নেতাদের পদবঞ্চিত করা। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক শামীম নোমান,হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খালেক মাঝির বিরুদ্ধে সংবাদ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network