1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ আহত অন্তত ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ আহত অন্তত ৫

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসটি মুন্ডপাশা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মাইক্রোবাসের চালক মোঃ ফোরকান (সাং-বিবিচিনি, থানা-বেতাগী, বরগুনা), যাত্রী মোঃ আলমগীর হোসেন বেপারী (৬০), পিতা-মৃত আঃ মজিদ বেপারী, সাং-লোহালিয়া, থানা-বাবুগঞ্জ, বরিশাল এবং আঃ হাকিম (৫০), পিতা-আদম আলী হাওলদার, সাং-বিবিচিনি, থানা-বেতাগী, বরগুনা। গুরুতর আহত অবস্থায় তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকজনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শহরে স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয় মোঃ কাওছার হোসেন রাড়ী ও মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং সড়ক থেকে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস সরিয়ে নেয়। দুপুরের পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে বাকি যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network