1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় এক ব্যক্তি। তবে পার্শ্ববর্তী দোকানদারদের সহযোগিতায় জনতা ওই ছিনতাইকারীকে আটক করে।

 

ভুক্তভোগী দোকানদার জুয়েল সরদার জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে তার কোমরে ঠেকিয়ে বলে, “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।” এসময় জুয়েল সরদার চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করেন।

 

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতা আটককৃত ছিনতাইকারীকে প্রাথমিকভাবে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ওই ছিনতাইকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network