1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১.৩০ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন তুলাতলা নদীর পূর্ব-দক্ষিণ পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। শুক্রবার বেলা অনুমান ১১:৩০ টার সময় বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীর পূর্ব দক্ষিণ পাড় গারুড়িয়া ইউনিয়নের চরসমদ্দী বালীগ্রামের জনৈক আলতাফ সিকদারের বাড়ির অদুরে তুলাতুলী নদীর পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এস আই আহসান জানায়, স্থানীয়রা তুলাতলা নদীতে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে তিনি ওসির নির্দেশে লাশ উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network