বাবুগঞ্জে যুবদলের জনসংযোগ কর্মসূচি : ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা
আপডেট সময় :
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জে যুবদলের জনসংযোগ কর্মসূচি : ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। এরই ধারাবাহিকতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে রবিবার (তারিখ) ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে জনসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। জনসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক রকিবুল হাসান রাকিব। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসংযোগ চলাকালে বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। এরই ধারাবাহিকতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে রবিবার (তারিখ) ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে জনসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। জনসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক রকিবুল হাসান রাকিব। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসংযোগ চলাকালে বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।” কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।