1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের শিবপুরে মাছে গিলছে রাস্তা,টাকা গুনছে অসাধু ঘের মালিকরা, চরম ভোগান্তিতে মানুষ  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরের শিবপুরে মাছে গিলছে রাস্তা,টাকা গুনছে অসাধু ঘের মালিকরা, চরম ভোগান্তিতে মানুষ 

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে মাছে গিলছে রাস্তা অবৈধ ভাবে ঘের মালিকরা গুনছে টাকা। যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে সাধারন জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায় শিবপুর গ্রামের অসাধু মাছের ঘের ব্যবসায়ী ভাষাই সরকার ও সতিশ বিশ্বাস মিলে একমাত্র চলাচলের সরকারি রাস্তার দু’ধারে প্রটেক্ট ছাড়াই  অবৈধ ভাবে মাছের ঘের করায় ইট সলিং রাস্তা ধসে পড়ে যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘের মালিকরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছে না সাধারণরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন সতিশ বিশ্বাস ও ভাষাই সরকার মিলে এই গ্রামের একমাত্র চলাচলের নবনির্মিত ইট সলিং রাস্তার দুপাশে প্রটেক্ট ছাড়া অবৈধ ভাবে মাছের ঘের করায় রাস্তাটি ধসে পড়েছে এবং হাজার হাজার ইট ঘেরের মধ্যে তলিয়ে গেছে। এতে করে যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও অনুপযোগী হয়েছে।
অভিযুক্ত ভাষাই সরকার ও সতিশ বিশ্বাস জানান আমাদের এলাকার সরকারি রাস্তার ক্ষতি হয়েছে,ভোগান্তি হলে আমাদেরই হবে। আমরা কয়েক মাস পরে মাছের ঘেরে প্রটেক্ট দেয়ার চেষ্টা করবো। এদিকে  অবৈধ ঘের মালিকদের অচিরেই  আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেছেন শিবপুরবাসী। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান কোন অপরাধীই পাড় পাবেনা,সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network