1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গভীর রাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে গভীর রাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে মঙ্গলবার দিবাগত গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাজারের পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক দোকান এবং একটি মুদি দোকান থেকে কোটি টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

 

বাজারের ব্যবসায়ীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাত প্রায় ৩টার দিকে ঢুকে দোকানদার ও পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর তারা দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই লুটের পরিমাণ ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে হতে পারে।

 

‘ফেন্সি জুয়েলার্স’র মালিক সঞ্জয় রায় বলেন, আমার সব সহায়-সম্বল এখন শেষ। আমাদের কেনা স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণও এই ডাকাতদের হাতে চলে গেছে। ক্ষতির পরিমাণ এত বড় যে তা পুষিয়ে ওঠা প্রায় অসম্ভব।

 

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো: হাবিবুর রহমান বলেন, ডাকাতির পর পুরো বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাই।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network