1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিলে বিপাকে বাকেরগঞ্জের গ্রাহকরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিলে বিপাকে বাকেরগঞ্জের গ্রাহকরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি//  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকরা। বিগত কয়েক মাসের বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকদের।

 

সুত্রে জানা যায়, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। গত কয়েক মাসে এলাকার অধিকাংশ গ্রাহকদের বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করা হয়েছে অতিরিক্ত টাকা। মিটার রিডার মোজাম্মেল হক গ্রাহকের বাড়িতে না গিয়ে অফিসে বসে বিল তৈরী করছেন বলে অভিযোগ গ্রাহকদের। তাছাড়া গারুড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের গ্রাহকদের বিলিং বইতে এই সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে গ্রাহকদের ৪২৭/২২৪/২০২/২২৩/৪০৬ বই উল্লেখযোগ্য।

 

২০২ বই এর আব্দুল মান্নান নামের একজন গ্রাহকের বিদ্যুৎ বিল আসছে ৬০.০০০ হাজার টাকা। এছাড়া কলসকাঠীর ইনচার্জ মঞ্জুরুল আলমকে অভিযোগ নম্বরে ফোন করে অভিযোগ জানালে তিনি কল রিসিভ করেননা। গত বছর ঘূর্ণিঝড় রেমালে অনেক বৈদ্যুতিক খুঁটি হেলে পড়াসহ মিটার ভেঙ্গে ঝুলে থাকতে দেখা যায়। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় কোন রকম জোড়াতালি দেয়া হয়। যে কোন সময় সেই তার ছিঁড়ে বড় ধরনের দূর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। নতুন সংযোগের আবেদন অফিস থেকে সিএমও অনুমোদন হচ্ছে না। আবার অনুমোদন হলেও তা সংশ্লিষ্ট ইউনিয়নের ইনচার্জের গাফিলতির কারণে ফাইলে আটকে থাকে। মিটার রিডার পরিবর্তনের রিপোর্ট অনুমোদন করে দেয়ার পরেও সেই মিটার ইনচার্জ পরিবর্তন করে না। কলসকাঠীর ইনচার্জ টাকা ছাড়া কোন কাজ করেন না।

 

নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ অফিসের এক মিটার রিডার বলেন, সারা বছর পল্লী বিদ্যুতের মোটা অংকের টাকা ঘাটতি দেখা যায়। জুন-জুলাইতে ক্লোর্জিং এ সেই ঘাটতি পূরণ করতে অনেক ক্ষেত্রে বাড়তি বিল তোলার নির্দেশনা দেওয়া হয়।

 

বাকেরগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১ এর ডিজিএম মাজহারুল ইসলাম বলেন, রিডিং কাজে কর্মরতরা মাঠপর্যায়ে না যাওয়ার কিছু ভুলক্রুটি থাকতে পারে। অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network