1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আল মাদানী সড়ক এলাকা থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে স্বামী শাহীনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা সবাই পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোঃ বেলায়েত খানের মেয়ে লামিয়া আক্তার বর্ষা তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে বর্ষার অসুস্থতার খবর পাই।

পরে গিয়ে দেখি, মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে।” খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়দের দাবি, বর্ষার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network