1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২৪ জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সংশোধন ও জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং জুলাই যুদ্ধারা, যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।
মানববন্ধন আয়োজক বরিশালের বিপ্লবী ছাত্র জনতা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৪ জুলাই দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণঅভ্যুত্থান হিসেবে চিহ্নিত। এই অভ্যুত্থান জাতির জন্য নতুন সূচনার পথ প্রশস্ত করেছে। তাই এর যথাযথ স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের ত্যাগীদের কৃতিত্ব চিরদিন স্মরণীয় রাখতে হবে এবং তাদের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপস্থিতরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং স্লোগান নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনটি বরিশাল শহরের জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে একতার বার্তা যোগ করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সরকারের পক্ষ থেকে এই দাবির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network