1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনগুলোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দিনভর রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার ৮নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান আর্মি খোকন, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, রহমতপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের  সাবেক দপ্তর সম্পাদক কায়ুম খানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, দেশের চলমান সংকট উত্তরণের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হলো জনগণের মুক্তির পথ। জনগণের মাঝে এই কর্মসূচি পৌঁছে দিতে তাঁরা ঘরে ঘরে লিফলেট বিতরণ অব্যাহত রাখবেন।
তাঁরা আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ঘোষিত কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network