1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমবায় অফিসার সাখাওয়াত হোসেন।
বাবুগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে কর্মশালায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নাজনীন আরা, বাবুগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আফজাল হোসেন পিন্টু এবং সহকারী পরিদর্শক সালমা বেগম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রধান অতিথি মোঃ আতিকুল ইসলাম বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরি। এ ধরনের প্রশিক্ষণই মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network